শিরোনাম :
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

যুদ্ধবিধ্বস্ত গাজায় ঘূর্নিঝড় ‘বায়রন’র তাণ্ডব: নিহত ১৪ জন

  • ০১:২৮ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ছবি: এনবিসি

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্নিঝড় ‘বায়রন’। এ ঝড়ে মারা গেছেন অন্তত ১৪ জন।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের হামলায় উপত্যকার বাস্তুচ্যুত বাসিন্দারা আগে থেকেই সংকটে থাকলেও এই দুর্যোগ নতুন করে বিপর্যয় ডেকে এনেছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ঝড় ‘বায়রন’ আঘাত হানার পর গাজা উপত্যকাজুড়ে ধসে পড়েছে ঘর, দেয়াল, এমনকি আশ্রয়ের একমাত্র ভরসা তাঁবুগুলোও। এদিকে পর্যাপ্ত পোশাক, জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যস্ত হাজারো পরিবার।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার ১২ ডিসেম্বর ভোরে উত্তর গাজার বির আন-নাজা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি বাড়ি ঝড়ে ধসে পড়ে ৫ জনের মৃত্যু হয়।

একইদিন ভোরে গাজা সিটির রেমাল এলাকায় একটি দেয়াল ভেঙে তাঁবুর ওপর পড়ে আরও দুইজন নিহত হন। এর আগের দিন শাতি শরণার্থী শিবিরে একটি কাঠামো ধসে একজন মারা যান। আল-মাওয়াসিতে প্রচণ্ড ঠান্ডায় এক শিশুর মৃত্যু হয়।

দক্ষিণ গাজার আল-মাওয়াসি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খালিলি জানান, ঝড়টি আশ্রয়কেন্দ্রগুলোকে মৃত্যুফাঁদে পরিণত করেছে।

তিনি বলেন, ‘আজও বন্যা, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়ের কারণে ৭৬১টি আশ্রয়কেন্দ্রে থাকা প্রায় ৮ লাখ ৫০ হাজার মানুষ ঝুঁকিতে রয়েছে।’

এদিকে জাতিসংঘের তথ্যমতে, প্রায় ৮ লাখ মানুষ এখন প্রবল ঝুঁকিতে। দুর্যোগ মোকাবিলার মতো কোনো অবকাঠামো নেই এই উপত্যকায়। ইসরাইলি অবরোধ, যুদ্ধের ক্ষতি আর ভয়াবহ আবহাওয়া মিলে মানবিক চরম সংকটে মধ্যে পড়েছে গাজাবাসী।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech