Breaking News:


শিরোনাম :
উত্তরা ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন কাল জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু ভারতে মসজিদকে মন্দির ঘোষণা আদালতের, নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ধস, নিহত ৯ মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: দগ্ধ ১২, ১ জনের মৃত্যু রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখতেই ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার করতে চাই: ট্রাম্প

যুদ্ধবিরতির পরও থামেনি আগ্রাসন: ইসরায়েলের হামলায় নিহত ১০০ জন

  • ১০:৫৩ এএম, মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
ছবি: বিবিসি

।।বিকেিআন্তর্ঝাতিক ডেস্ক।।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের আগ্রাসন থামেনি। পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননজুড়ে দেশটির অব্যাহত সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন ও নিষ্ক্রিয় অবস্থান এই উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা।

সোমবার ২৭ অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ১০ অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি চাপ সাময়িকভাবে কমালেও, দেশটির হামলা এখনও বন্ধ হয়নি।

শনিবার রাতে নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত ও চারজন আহত হন বলে জানিয়েছে আল-আউদা হাসপাতাল।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, এসব হামলার মাধ্যমে প্রতিবেশী অঞ্চলগুলোকে দুর্বল ও অস্থিতিশীল রাখাই ইসরায়েলের দীর্ঘমেয়াদি কৌশল।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে ইসরায়েল সফর হলেও, ওয়াশিংটন এখনো তেল আবিবের আঞ্চলিক হামলা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বরং ট্রাম্প প্রশাসন কেবল গাজার সীমিত পরিস্থিতিতেই মনোযোগ দিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, দমন অভিযান ও সংযুক্তির প্রস্তুতি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমননীতি আরও তীব্র হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত কেবল এই অঞ্চলেই নিহত হয়েছেন এক হাজারের বেশি ফিলিস্তিনি। ইসরায়েল ধীরে ধীরে দখল আরও শক্ত করছে—জলপাই সংগ্রহে বাধা, গ্রেপ্তার ও হয়রানি এখন নিয়মিত ঘটনা।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সম্প্রতি সমর্থকদের আহ্বান জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাকে সমর্থন করেন।

তার ভাষায়, পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব ঘোষণা করতে হবে, তাতেই ফিলিস্তিনি রাষ্ট্রের বিপজ্জনক ধারণা ঠেকানো যাবে।

এছাড়াও সীমান্ত লঙ্ঘন ও বোমা হামলা সিরিয়ার দক্ষিণ সীমান্তেও ইসরায়েলি হামলার হার বেড়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনী সীমান্ত অতিক্রম করছে। গত রবিবার সকালে দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের আল-রাজানিয়া ও সাইদা আল-হানুত গ্রামে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী সাময়িক চেকপোস্ট স্থাপন করে। তারা এক রুটি সরবরাহকারীকে আটক করে পরে ছেড়ে দেয়।

জাতিসংঘে সিরিয়ার প্রতিনিধি ইব্রাহিম ওলাবি ২৪ অক্টোবর নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, ইসরায়েলকে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং গোলান মালভূমিসহ সব দখলকৃত অঞ্চল থেকে সরে যেতে হবে।

অন্যদিকে যুদ্ধবিরতি ভঙ্গ ও উত্তেজনা বাড়িয়ে লেবাননের দক্ষিণাঞ্চলেও নিয়মিত বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল।

সোমবার জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (ইউএনআইএফআইএল) জানায়, তাদের টহল দলের ওপর গ্রেনেড নিক্ষেপের ঘটনায় তারা একটি ইসরায়েলি ড্রোন গুলি করে নামিয়েছে। পরে ইসরায়েলি ট্যাংকও শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েল দাবি করছে, হিজবুল্লাহর পুনর্গঠন ঠেকাতেই এসব অভিযান চলছে। কিন্তু লেবানন সরকার বলছে, এই হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সার্বভৌমত্বের ওপর আঘাত। তারা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে, ইসরায়েলকে এই কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে।

তবে মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এখনো ইসরায়েলকে থামাতে ব্যর্থ হয়েছেন। এতে লেবাননসহ পুরো অঞ্চলে নতুন করে শঙ্কা ও অস্থিতিশীলতা দেখা দিয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech