শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের প্রস্তাব ফাঁস

  • ১০:০৯ পিএম, সোমবার, ১৮ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বন্ধে পাঠানো ইরানের সংশোধিত প্রস্তাবটি ফাঁস হয়েছে। যা সংগ্রহ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

সোমবার ১৮ মে আল-আরাবিয়া কয়েকটি প্রস্তাব প্রকাশ করেছে।

তারা জানিয়েছে, ফাঁস হওয়া প্রস্তাবে দেখা গেছে ইরান শর্তসাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, ইরানের ইউরেনিয়াম তাদের কাছে নিয়ে আসা হবে। তবে তেহরান জানিয়েছে, সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র নয়, রাশিয়ার কাছে পাঠানো হবে। কিন্তু এতে থাকবে শর্ত।

এছাড়া ইরান প্রস্তাব দিয়েছে তারা লম্বা একটি সময়ের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখবে। কিন্তু স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করবে না।

যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বাদ দিতে হবে।

সংশোধিত প্রস্তাবে ইরান আরও বলেছে তারা যুক্তরাষ্ট্রের থেকে কোনো আর্থিক ক্ষতিপূরণ নেবে না। এর বদলে অর্থনৈতিক ছাড় চায়।

ইরানি আলোচকদের একটি কাছের সূত্রের বরাতে বার্তাসংস্থা তাসনিম নিউজ বলেছে, ইরান ১৪ দফার নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের প্রধান লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা এবং যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাস অর্জন করা।

বর্তমানে ইরানে অবস্থান করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো ঘোষণা দিয়েই তিনি দেশটির রাজধানী তেহরানে যান। আজ তৃতীয়দিনের মতো তার সফরের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে জানা গেলো, ইরান মার্কিনিদের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে।

সূত্র: আল-আরাবিয়া

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech