Breaking News:


শিরোনাম :
যুদ্ধ মধ্যস্থতা করতে ইরানের পথে পাকিস্তান সেনাপ্রধান সৌদি আরবে পৌঁছেছেন ৭৭,৪৩২ বাংলাদেশি হজযাত্রী ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় দুই ‘শিবির নেতা’র অস্ত্র প্রদর্শনের অভিযোগ ছাত্রদল সম্পাদকের যুক্তরাষ্ট্রের বাধা উপেক্ষা করে জাতিসংঘে জলবায়ু সংকট মোকাবিলার প্রস্তাব পাস শিশু ধর্ষণের অভিযোগ : রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, মাঠে থেকে কাজ করে যাব- সেনা প্রধান ছয় অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, নির্দেশ মোজতবা খামেনির

যুদ্ধ মধ্যস্থতা করতে ইরানের পথে পাকিস্তান সেনাপ্রধান

  • ০৮:৪৫ পিএম, শুক্রবার, ২২ মে, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হতে পারে এমন গুঞ্জনের মধ্যে ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির।

শুক্রবার ২২ মে তিনি তেহরানের উদ্দেশে রওনা দেন।

পাকিস্তানের এক জ্যেষ্ঠ কূটনীতিকের বরাতে ইরানি সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, ফিল্ড মার্শাল মুনির ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বর্তমানে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানে অবস্থান করছেন।

গতকাল বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যদি কোনো চুক্তির সম্ভাবনা থাকে তাহলে ফিল্ড মার্শাল অসিম মুনির ইরানে যাবেন। গতকাল বৃহস্পতিবার তার যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে তিনি শেষ পর্যন্ত আর যাননি। যদি তিনি গতকাল যেতেন তাহলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করতেন মুনির।

এদিকে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার একটি খসড়া চুক্তি আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা দেওয়া হবে। যদিও এখন পর্যন্ত এমন কোনো ঘোষণা এখনো আসেনি।

সূত্র: ইরনা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech