শিরোনাম :
‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’ স্লোগান দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত করের আওতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু -ডেঙ্গুতে ৬ জনের

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

  • ০৭:৪৪ পিএম, বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর ভাটারায় নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ১ জানুয়ারি এ তথ্য নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।

তিনি জানান, বুধবার (৩১ ডিসেম্বর) রাত দশটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট কার চালাচ্ছিলেন নাঈম কিবরিয়া। সেখানে অজ্ঞাতনামা মোটরসাইকেল সঙ্গে ধাক্কা লাগায় মোটরসাইকেলের চালকসহ অজ্ঞাতনামা যুবকেরা নাঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে উপর্যুপরি মারপিট করে রাস্তায় ফেলে রেখে যান।

খবর পেয়ে সেখান থেকে তার খালাতো ভাই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। পেশায় তিনি পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন।

নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম বলেন, ‘নাঈম কিবরিয়া ১০ দিন আগে পূর্বাচল আমার বাসায় আসে নাঈম। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা ছিল। সেই মামলা সংক্রান্ত বিষয়ে ঢাকা সুপ্রিম কোর্টে আইনজীবীদের সঙ্গে আলোচনা ও জামিন বিষয়ে তার ঢাকায় এসেছিল।

তিনি আরও বলেন, গতকাল তার এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে সে বের হয়েছিল। রাতে তার নাম্বারে ফোন করলে ওই এলাকার সিকিউরিটি গার্ডের মাধ্যমে খবর পাই, তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় মারপিট করে ফেলে রেখে গিয়েছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দিবাগত রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech