Breaking News:


শিরোনাম :
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী হরমুজে ৭২ ঘণ্টায় ৫২ বার মার্কিন অবরোধ ভাঙার দাবি ইরানের টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: আটক ১০৭ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের ৪৯ জন জয়ী সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন হবে: আইনমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ মে দিবসে নয়াপল্টনে শ্রমিক মহা সমাবেশ বিএনপির হাইপারসনিক-ক্রুজ ক্ষেপণাস্ত্রের সামনে অরক্ষিত আমেরিকা

রাতভর মিসাইল বৃষ্টিতে বিপদে ইসরায়েল, নিখোঁজ ৩৫

  • ০১:০৭ পিএম, রবিবার, ১৫ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়েছে ইসরায়েলের আত্মবিশ্বাস।

শনিবার ১৪ জুন রাতে বৃস্টির মতো টানা মিসাইল হামলায় কেঁপে উঠেছে হাইফা, তেলআবিব, বাত ইয়াম, জেরুজালেমসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো।

এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

একের পর এক বিস্ফোরণে বাত ইয়াম শহরের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে ৩৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেট। হোম ফ্রন্ট কমান্ডের বরাতে জানানো হয়, তেলআবিবের দক্ষিণে অবস্থিত বাত ইয়ামে উদ্ধারকাজ এখনো চলছে। হামলায় আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে রয়েছেন ১০ বছরের এক শিশু এবং ৬৯ ও ৮০ বছর বয়সী দুই বৃদ্ধা। এ ছাড়া তেলআবিবের দক্ষিণে রেহোভট শহরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সেখানে কমপক্ষে ৩৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম।

এদিকে ইরানও হামলার শিকার হয়েছে। ইসরায়েলের বিমান হামলায় তেহরানের এক আবাসিক ভবন কমপ্লেক্সে ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ১২ জুন রাত ৩টার দিকে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান ইরানের বহু শীর্ষ সামরিক নেতা ও পরমাণু বিজ্ঞানীরা। নিহতদের মধ্যে রয়েছেন ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি, পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।

এই হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার পরপরই ইসরায়েলের দিকে মিসাইল বৃষ্টি শুরু করে ইরান।

সূত্র: আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech