Breaking News:


শিরোনাম :
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই ‘ওয়াক আউট’ জামায়াত জোটের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় নিষেধাজ্ঞার কথা ভাবছেন ট্রাম্প

  • ১১:৪৫ এএম, শনিবার, ৩ মে, ২০২৫
ছবি:ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপের মতো বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন । মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের একথা বলেছেন।

শুক্রবার ২ মে রুশ  বার্তা সংস্থা ‘তাস’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল, মার্কিন নেতা রাশিয়ার ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের ইচ্ছা পোষণ করেন কি-না। 

তখন ট্যামি ব্রুস বলেছেন,  তিনি (ট্রাম্প) তা করার জন্য তার ইচ্ছার কথা জানিয়েছেন।’ ‘আমরা বর্তমানে বিদ্যমান কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করছি না।

তিনি উল্লেখ করেছেন,  প্রেসিডেন্ট চান, আমরা একটি জাতি হিসেবে যে কোনো পদক্ষেপ নিই না কেন তা যেন কূটনৈতিকভাবে করা হোক।

মার্কিন কূটনীতিক আরো বলেছেন, তবুও তিনি এটাও জানেন যে, বিশ্বের আরেকটি অংশ আছে, একটি সম্পূর্ণ পৃথিবী, যেখানে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন।

গত ২৪ এপ্রিল ট্রাম্প বলেছিলেন, তিনি এক সপ্তাহের মধ্যে রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা কঠোর করার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech