শিরোনাম :
আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া শুষ্ক থাকবে শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

রেললাইনের পাত তুলে ফেলায় দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

  • ০১:১৪ পিএম, সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ময়মনসিংহের গফরগাঁওয়ের রেল স্টেশেনের আউটার সিগনালের কাছে দুর্বৃত্তরা ২০ মিটার রেললাইনের লোহার পাত ও স্লিপার কেটে নিয়ে যাওয়ায় অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার ২৯ ডিসেম্বর সকালে উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ দূর্ঘটনার পর ভোর ৫টা থেকে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

এরপর থেকে ঢাকা থেকে কোন ট্রেন ছেড়ে আসেনি। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

এদিকে, ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চলছে জানান ময়নমসিংহ রেলের সুপার আব্দুল্লাহ আল হারুন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে দুই কিলোমিটার উত্তর দিকে সালটিয়া মাঠখোলা এলাকা পর্যন্ত আসতেই ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, আনুমানিক ১৫ ফুট রেললাইন রাতের আঁধারে রেললাইনের পাত তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। বতর্মানে রেললাইন মেরামত করতে চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech