শিরোনাম :
আজ সন্ধ্যায় জামায়াতের মিছিল, শুক্রবার বাজেট প্রতিক্রিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম ওয়ান ডে সিরিজ জয় বাংলাদেশের ফিফা বিশ্বকাপ ২০২৬’র সময় সূচি : উদ্বোধনী ম্যাচ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা আজ রাত ১ টায় কৃষক কার্ডের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটে জুলাই শহীদ পরিবারের জন্য মাসিক ভাতার প্রস্তাব: শহীদ পরিবার পাবে ২০ হাজার টাকা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক নিয়ে গুঞ্জন

  • ১২:৪৪ পিএম, মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন গতকাল। স্থানীয় সময় মঙ্গলবার সকালে লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। প্রধান উপদেষ্টার চার দিনের এই সফরকে কেন্দ্র করে বিট্রিশ বাঙ্গালী কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ব্রিটিশ বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন ড. ইউনূসকে স্বাগত জানাতে নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। অন্যদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার দল যুক্তরাজ্য আওয়ামী লীগ ড. ইউনূসকে প্রতিরোধের ঘোষণা দিয়েছে। এসব প্রতিক্রিয়ার মাঝে এখন আলোচনারকেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক বিষয়ে। তাদের মধ্যে বৈঠক হবে বলে গুঞ্জন রয়েছে।

যুক্তরাজ্য সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কি প্রধান উপদেষ্টার কোনো আনুষ্ঠানিক বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ হবে?

তবে বিভিন্ন সূত্র জানায়, প্রধান উপদেষ্টার এই সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার একটি বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সেই বৈঠকটি আগামী ১৩ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সূত্র।

তবে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য বিএনপির এক নেতা বলেন, এখনও এই বিষয়ে চুড়ান্ত সিন্ধান্ত হয়নি দলের মধ্যে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। খুব শিগগিরই জানা যাবে।

প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার প্রস্তাবিত বৈঠক আয়োজন নিয়ে যোগাযোগের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন যে দুই নেতার মধ্যে লন্ডনে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। সরকারের তরফে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাৎ হলেও এখন পর্যন্ত যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়নি। সে কারণে এবার ঈদের পর লন্ডনে দুই নেতার সাক্ষাৎ ও বৈঠকের সম্ভাবনা নিয়ে তোড়জোড় চলছে।

এদিকে, যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ড. মুহাম্মদ ইউনূসের সফরের সময় বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছে। যে কারণে সফরকালে প্রধান উপদেষ্টার অবস্থান ও বিভিন্ন কর্মসূচিতে অবস্থানের বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে হচ্ছে।  

এদিকে সফরসূচীতে রয়েছে, বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নেবেন। ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন তৎকালীন প্রিন্স অব ওয়েলসের প্রতিষ্ঠিত একটি যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। প্রতিবছর টেকসই উন্নয়ন এবং মানবিক কারণে অনুকরণীয় সাফল্য অর্জনকারী ব্যক্তিদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে দ্য কিংস ফাউন্ডেশন।

সফরকালে অধ্যাপক ইউনূস কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি বাংলাদেশের বৃহত্তর আন্তর্জাতিক কর্মকাণ্ড তুলে ধরবেন।

প্রধান উপদেষ্টা ১১ জুন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন।

এ ছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু সেটি কবে কখন হবে তা চূড়ান্ত হয়নি

সফর শেষে ১৩ জুন শুক্রবার তিনি দেশের উদ্দেশে রওনা করবেন বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech