শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

লন্ডন বৈঠক রাজনৈতিক অচলাবস্থা অনেকখানি দূর করবে : সাইফুল হক

  • ১১:৪৭ এএম, রবিবার, ১৫ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
লন্ডনে সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার বৈঠকের মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক অচলাবস্থা ও সন্দেহ-অবিশ্বাস অনেকখানি দূর হবে বলে আশা করা যায়- বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শনিবার ১৪ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্যোগকে ‘বিলম্বিত বোধোদয়’ আখ্যায়িত করে সাইফুল হক বলেন, আরও আগে এই বোধোদয় হলে অনেক অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও রাজনৈতিক বিরোধ-বৈরিতা এড়িয়ে নির্বাচনের প্রস্তুতিসহ আসল কাজগুলোতে আরও মনোযোগ দেওয়া যেত।

তিনি বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সম্মানজনক প্রস্থানের রাস্তা সুগম হলো বলে ধরে নেওয়া যেতে পারে।

সাইফুল হক বলেন, আপাতত রাজনীতির গুমোট পরিস্থিতির যেমন অবসান হতে পারে, তেমনি সরকারেরও বিশেষ কোনো দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা কিছুটা কমতে পারে।

লন্ডন বৈঠকে দুই নেতার আলোচনার বিষয় রাজনৈতিক দল ও দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। একইসঙ্গে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গেও কার্যকরী বোঝাপড়া বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের ভালোবাসা নিয়ে আগামী দিনগুলোতেও আপসহীন ধারায় তার সংগ্রাম অব্যাহত রাখবে।

সংক্ষিপ্ত এ সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক। সংহতি জানান গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আহ্বায়ক শেখ আবদুর নূর।

সমাবেশের পর প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও  জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech