Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ!

শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান এনসিপির

  • ০৯:১৬ পিএম, মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
২০% বাড়ী ভাড়া বৃদ্ধির দাবীতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ে শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার ১৪ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।  

দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবি উপেক্ষা করে আসছে সরকার– এ অভিযোগ তুলে দলটি বলেছে, সরকারের দায়িত্বহীনতা ও শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতার কারণেই শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন, যা শিক্ষা ব্যবস্থার জন্য গভীর সংকেত বহন করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা এবং সরকারের কালক্ষেপণের কারণেই শিক্ষকরা বারবার রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। শান্তিপূর্ণভাবে দাবি জানাতে গিয়ে তাদের ওপর পুলিশের হামলা চালানো হয়েছে, যা এক স্বাধীন দেশে গ্রহণযোগ্য নয়।

এনসিপি বলেছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকরা নিয়মতান্ত্রিকভাবে দাবি উত্থাপন করবে এবং সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধান দেবে—এটাই প্রত্যাশিত। কিন্তু সরকারের আচরণে আমরা দেখেছি, তারা শিক্ষকদের কণ্ঠরোধে প্রশাসনিক শক্তি ব্যবহার করছে।

দলটি আরও বলেছে, এমপিওভুক্ত শিক্ষকদের দাবি শুধু আর্থিক নয়, এটি শিক্ষক মর্যাদা ও শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের প্রশ্ন। সরকার যদি এই বাস্তবতা উপেক্ষা করে, তবে তা শিক্ষা খাতের প্রতি গভীর অবমাননা হিসেবে গণ্য হবে।

এনসিপির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত বলেন, সরকার শিক্ষকদের ন্যায্য দাবি উপেক্ষা করছে, অথচ রাষ্ট্রের সব উন্নয়নের মূলভিত্তি গড়ে দেন এই শিক্ষকরা। তাদের প্রতি অবহেলা মানে জাতির ভবিষ্যৎকে অবমাননা করা।

গত ১২ অক্টোবর এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। দলটি জানায়, শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech