শিরোনাম :
গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী

শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘বর্ষায় নজরুল’

  • ১২:২৪ পিএম, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শনের প্রতিটি পরতে পরতে মানবমুক্তি, সাম্য, প্রেম, অসাম্প্রদায়িক চেতনা এবং সৌন্দর্যের যে দীপ্ত উত্তরাধিকার নিহিত রয়েছে, তা আজও বাঙালি জাতির সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি।

নতুন প্রজন্মের হৃদয়ে সেই চিরন্তন নজরুলকে তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘বর্ষায় নজরুল’।

বুধবার ১৫ জুলাই সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসংখ্য গান ও কবিতায় বর্ষার অপূর্ব রূপ ফুটে উঠেছে। তিনি বাংলাদেশের ষড়ঋতুকে গভীরভাবে ভালোবেসেছিলেন। তার ‘নমঃ নমঃ নমো বাংলাদেশ মম, চির-মনোরম চির মধুর’ রচনায় যেন পুরো বাংলাদেশের একটি জীবন্ত মানচিত্র অঙ্কিত হয়েছে।

নজরুলের শ্রাবণবিষয়ক গান ও বৃষ্টির কবিতাগুলো আজও শ্রোতা ও পাঠকের হৃদয় গভীরভাবে স্পর্শ করে।

তিনি আরও বলেন, নজরুলের সৃষ্টি কেবল সাহিত্য বা সংগীত নয়; মানবমুক্তি, সাম্য, প্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও সৌন্দর্যের এক অনন্য উত্তরাধিকার। নতুন প্রজন্মের কাছে সেই চিরন্তন নজরুলকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা ও যুগ্ম-সচিব মোহা. হারুন-অর-রশীদ। ধন্যবাদ জ্ঞাপন করেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech