শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি চায় জামায়াত

  • ০৯:৪৮ পিএম, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ আগামীকাল শুক্রবারের মধ্যেই জারি করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার ৩০ অক্টোবর বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায়। সে জন্য আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার চাইলে আজ রাতের মধ্যেও সেটি করতে পারে।

দলটির নেতারা বলেছেন, সরকার চাইলে আজ রাতেই আদেশ জারি সম্ভব এবং দেরি হলে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাবে। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, সময়সাপেক্ষে সিদ্ধান্ত না নিলে জনগণের আস্থা নষ্ট হবে। জুলাই সনদ বাস্তবায়নে আর দেরি করা চলবে না।

জামায়াতের এই নেতা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পর গণভোটের আয়োজন করতে হবে।

ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জাতীয় নির্বাচনের দিন কিংবা নির্বাচনের আগে গণভোট আয়োজন করা উচিত। তবে একই দিনে নির্বাচন ও গণভোট হলে নেতারা নিজ দলের প্রার্থীকে জেতাতে ব্যস্ত থাকবেন, এতে গণভোটের গুরুত্ব কমে যাবে বলে তিনি মন্তব্য করেন।

গণভোট শেষে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত উল্লেখ করে তাহের বলেন, এমন কোনো বিষয় সামনে আনা যাবে না, যা নির্বাচনের সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি করবে। ফেব্রুয়ারিই জাতীয় নির্বাচনের উপযুক্ত সময়।

সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, জুলাই সনদ বাস্তবায়নই এখন রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থার একমাত্র পথ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, হামিদুর রহমান আযাদ এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech