Breaking News:


শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা লেবাননে ইসারয়েলি হামলায় নিহত দীপালির মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি

সনদ বাস্তবায়নে বিলম্ব হলে অভ্যুত্থানে সঙ্গে বেঈমানি হবে- নায়েবে আমীর

  • ০৯:০৪ পিএম, শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই সনদ বাস্তবায়ন হলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে। সনদ বাস্তবায়নে বিলম্ব হলে অভ্যুত্থানে সঙ্গে বেঈমানি হবে বলে মন্তব্য করে জামায়াত ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার ১৭ অক্টোবর সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ তাহের বলেন, দীর্ঘ আলোচনার মধ্যে তৈরি হওয়া জুলাই সনদ খুব দ্রুতই বাস্তবায়ন করতে হবে। এতে বিলম্ব হলে অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি হবে। পাশাপাশি নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।

তিনি বলেন, জুলাই সনদের সঙ্গে জামায়াত একমত। তবে এটির আইনি ভিত্তি এখনো বাকি রয়েছে। সনদের সঙ্গে একমত বুঝাতেই আইনি ভিত্তির আগে তাতে সই করা হয়েছে বলে জানান তিনি।

জামায়াত ইসলামীর নায়েবে আমীর আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টার ওপর আস্থা রেখেছি। তিনি তার কথা রাখবেন বলে আশা করছি। এই সরকার দেশের নতুন সংকটের ক্ষেত্রে যাতে কোনো হেজিমনি তৈরি না করেন।

এদিকে, জুলাই সনদ স্বাক্ষর হলেও চ্যালেঞ্জ এবং সংকট রয়ে গেছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, আজকে সিগনেচার সিরোমনিটা একটা সুন্দর সমাপ্তির জন্য হয়েছে। কিন্তু ঐকমত্য কমিশনে যে ৮৪টি ধারায় আমরা একমত হয়েছি, কেউ কেউ নোট অব ডিসেন্ট দিয়েছে- সবচেয়ে ভালো হত নোট অব ডিসেন্ট ছাড়াই যদি স্বাক্ষর হত।

চ্যালেঞ্জ এবং সংকটটা কেমন? সংবাদিকের এমন প্রশ্নে জামায়াতের এ নেতা বলেন, সেটা হলো কতটুকু বাস্তবায়ন হবে বা বাস্তবায়ন প্রক্রিয়া কীভাবে নির্ধারিত হবে।

বাস্তবায়ন নিয়ে সন্দেহ আছে কিনা– জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বলেছি আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি যদি না দেন তাহলে এই সনদটা, বিপ্লবের স্পিরিট, ঐকমত্যে পৌঁছানোর জন্য যে সংস্কার সেই উদ্দেশ্যটা ব্যবহত হবে এবং অনিশ্চিত হয়ে পড়বে।

এজন্য আমরা আইনি ভিত্তির জন্য আগেও বলেছি, একটা আদেশ জারি করতে হবে এবং গণভোটের মাধ্যমে এটা টেকসই করতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech