শিরোনাম :
হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী চুক্তি শিগগিরই নিষেধাজ্ঞা শিথিল করে রাশিয়ার কাছ থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে এক দিনে আরও ৭ জনের মৃত্যু

সহিংস বিক্ষোভ দমনে ইরানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র : দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি ইরানের

  • ০৬:০৭ পিএম, শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ইরানে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন তেহরানের শীর্ষ এক নিরাপত্তা কর্মকর্তা।

শুক্রবার ২ জানুয়ারী দেশটির সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ইরানে যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের হস্তক্ষেপের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

এর আগে, শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ইরান যদি গুলি চালায় এবং সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করে এগিয়ে আসবে।

ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেছেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেকোনও সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার ইরানে টানা পঞ্চম দিনের মতো চলা বিক্ষোভের মাঝে ওই মন্তব্য করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার দেশটির একাধিক শহরে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত সাত বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভ নতুন নতুন শহরে ছড়িয়ে পড়েছে।

ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির বিষয়ে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি বলেছেন, ট্রাম্পের জানা উচিত, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল এবং আমেরিকার স্বার্থের ক্ষতি করবে।

গত তিন বছরের মধ্যে ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে ইতোমধ্যে দেশটিতে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে।

বৃহস্পতিবার ইরানে টানা পঞ্চম দিনের মতো চলা বিক্ষোভের মাঝে ওই মন্তব্য করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার দেশটির একাধিক শহরে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত সাত বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভ নতুন নতুন শহরে ছড়িয়ে পড়েছে।

ওই কর্মকর্তা বলেন, সরকারের ব্যর্থতা ও অজুহাতের বিরুদ্ধে ইরানি জনগণের স্বাভাবিক ক্ষোভের প্রতিফলন এ বিক্ষোভ। তিনি বলেন, ‘‘তেহরান কয়েক দশক ধরে অর্থনীতি, কৃষি, পানি ও বিদ্যুৎ খাতকে গুরুত্ব দেয়নি, অথচ ‘‘সন্ত্রাসী প্রতিনিধিগোষ্ঠী ও পারমাণবিক অস্ত্র গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করেছে।

রাজধানী তেহরান ও ইসফাহান থেকে শুরু করে লোরেস্তান, মাজানদারান, খুজেস্তান, হামাদান ও ফারস-সহ এক ডজনেরও বেশি শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা শাসনব্যবস্থা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনীর পদত্যাগের দাবিতে স্লোগানও দিয়েছেন।

সূত্র: এএফপি, রয়টার্স।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech