Breaking News:


সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার : সংসদ সদস্য মজিবুর রহমানের সাথে

  • ১০:৩০ এএম, রবিবার, ৮ মার্চ, ২০২৬

শনিবার কালিয়াকৈর পৌরসভার অডিটরিয়ামে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমানের সাথে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের মত বিনিময় সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কালিয়াকৈর প্রেসক্লাব, কোনাবাড়ী প্রেসক্লাব, বাসন ও কাশিমপুর প্রেসক্লাব ও গাজীপুরের সিনিয়র সাংবাদিকরা অংশ নেয়।

এ সময় মজিবুর রহমান এমপি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনের কর্মসূচি ঘোষনা করেছেন। উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ শুরু করে দিয়েছেন। এর আগে তিনি রাষ্ট্রকাঠামো ৩১ দফা বাস্বায়নের জন্য কাজ করছেন।

এরই মধ্যে নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ শুরু হতে যাচ্ছে, ইতোপূর্বে এমপির ২৬ দফা গাজীপুর উন্নয়নের কর্মসূচি ঘোষনা করা হয়েছে। এক বছরের মধ্যে ২৬ দফা বাস্তবায়ন হবে। গত ৩৫ বছরে কালিয়াকৈরে যা হয়নি ৫ বছরে সে উন্নয়ন হবে। এলাকার উন্নয়ন ও বরাদ্দের জন্য নেগেটিভ নিউজ না করে পজেটিভ নিউজ করার আহবান জানান। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন গাজীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল আই প্রতিনিধি ফজলুল হক মোড়ল, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, গাজীপুরের যুগান্তর স্টাফ রিপোর্টার ও কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ইত্তেফাক প্রতিনিধি মজিবুর রহমান, দেশ রুপান্তর প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা, ৭১ টিভি প্রতিনিধি ইকবাল সরকার, ২১ টিভি প্রতিনিধি অপূর্ব রায়, মাছরাঙ্গা প্রতিনিধি ফারদিন ফেরদৌস, ২৪ প্রতিনিধি রফিকুল ইসলাম খান, দিপ্ত টিভি প্রতিনিধি জাহাঙ্গীর আলম, কোনাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অজয় সরকার ঝুটন, বাংলাটিভির গাজীপুর প্রতিনিধি শহিদুল ইসলামসহ গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech