Breaking News:


শিরোনাম :
সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের প্রস্তাব ফাঁস চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে সিলেট টেষ্ট: তৃতীয় দিনে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি জনগণের বহুপ্রতীক্ষিত গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে রণক্ষেত্র, পাল্টাপাল্টি অভিযোগ দেশে চাহিদার চেয়ে ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত আছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দুই দিনে ডিএমপির ১ হাজার ৮৯৯ মামলা

  • ১০:৩৩ এএম, রবিবার, ৮ মার্চ, ২০২৬

শনিবার (৭ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই দিনে ১ হাজার ৮৯৯টি মামলা করেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) ও শুক্রবার (৬ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। 

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ সহ মোট ১১৯ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৪ টি বাস, ১১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৭৪ টি মোটরসাইকেলসহ মোট ১৩৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮ টি বাস, ১ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৭৫ টি মোটরসাইকেলসহ মোট ১৩২ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০ টি বাস, ৪৫ টি ট্রাক, ৪১ টি কাভার্ডভ্যান, ৪১ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ৩২০ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২ টি বাস, ১ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ১০২ টি মোটরসাইকেলসহ মোট ১৯০ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ১০ টি বাস, ১০ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ১৫৩ টি মোটরসাইকেলসহ মোট ২৬৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৭ টি বাস, ২২ টি ট্রাক, ২৯ টি কাভার্ডভ্যান, ৭৮ টি সিএনজি ও ১৮৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৬৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১৮ টি বাস, ৮ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ১০৫ টি মোটরসাইকেলসহ মোট ২৭১ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৬৩১ টি গাড়ি ডাম্পিং ও ২৭৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech