শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সিটিস্ক্যানে হাদির মস্তিষ্কে ইসকেমিয়া বৃদ্ধি, অবস্থা এখনও সংকটজনক

  • ০৯:৩৪ পিএম, বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটজনক ও অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ সিটি স্ক্যানের প্রতিবেদনে তার মস্তিষ্কে রক্তপ্রবাহজনিত ইসকেমিক পরিবর্তন আগের তুলনায় কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন এবং হাদির চিকিৎসায় সরাসরি যুক্ত চিকিৎসক ডা. আব্দুল আহাদ তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিশ্চিত করেন।

ডা. আহাদ জানান, সিঙ্গাপুরে নেওয়ার পর নতুন সিটি স্ক্যানে দেখা গেছে, মস্তিষ্কে ইসকেমিয়া এখনও বিদ্যমান এবং কিছুটা বৃদ্ধি পেয়েছে। নিউরোলজিক্যাল রিফ্লেক্সেও উল্লেখযোগ্য কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। বর্তমানে তার অবস্থাকে ‘ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্যাটিক’ বলা যায়। অর্থাৎ অবনতি হয়নি, তবে উন্নতিও হয়নি। তাই কনজারভেটিভ ম্যানেজমেন্টেই চিকিৎসা চালানো হবে।

ওসমান হাদির হৃদযন্ত্র সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে, ফুসফুস ভেন্টিলেশন সাপোর্টে রয়েছে এবং কিডনির ইউরিন আউটপুট চিকিৎসা সহায়তায় বজায় রাখা হচ্ছে। গুলির অংশ অপসারণের সম্ভাবনা খুবই ঝুঁকিপূর্ণ কারণ এটি মস্তিষ্কের গভীর ও সংবেদনশীল এলাকায় অবস্থান করছে।

ডা. আহাদ জানান, সিঙ্গাপুরের বাইরে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়া এখন বাস্তবসম্মত নয়। দীর্ঘ ভ্রমণের ধকল সহ্য করার মতো শারীরিক সক্ষমতা নেই। চিকিৎসা সিঙ্গাপুরেই চলবে, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির সুস্থতার দাবি নিয়ে গুজব প্রসঙ্গে চিকিৎসকরা সতর্ক করেছেন। হাদির পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে, এবং ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শরীর সম্পূর্ণ স্থিতিশীল হওয়ার পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র-বিডি জার্নাল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech