শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

সিলেট টেষ্ট: তৃতীয় দিনে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

  • ০১:৪৫ পিএম, সোমবার, ১৮ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
সিলেট টেষ্টের তৃতীয় দিনেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টেও দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল তারা। ৪৬ রানের লিড পায় স্বাগতিকরা। দিন শেষ করেছিল ৩ উইকেটে ১১০ রানে।

সোমবার ১৮ মে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে সেই লিড বেড়ে ২৪৯ রান। ৪ উইকেটে ২০৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।

লিটন দাস হাফ সেঞ্চুরি থেকে ২ রান দূরে। ৪৮ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন তিনি। মুশফিকুর রহিম ৩৯ রানে অপরাজিত আছেন।

১৫৬ রানের লিড নিয়ে আজ খেলতে নামে বাংলাদেশ। আগের দিন মুমিনুল হক মাঠ ছাড়তেই দিনের শেষ ঘোষণা করা হয়েছিল। ১৩ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে নামেন মুশফিকুর রহিম।

দিনের পঞ্চম ওভারে বাংলাদেশ উইকেট হারায়। শান্ত ৪৬ বলে ১৫ রান করে খুররম শাহজাদের কাছে এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েও টিকতে পারেননি অধিনায়ক। ক্রিজে নামেন লিটন দাস। ৪১তম ওভারের তৃতীয় বলে তার সিঙ্গেলে বাংলাদেশ লিড নেয় ২০০ রানের। দুজনে মিলে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেছেন।

আগের দিন ৪৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। অভিষিক্ত এই ওপেনার বাউন্ডারিতে রানের খাতা খুললেও সেটাই ছিল তার ইনিংসের প্রথম এবং একমাত্র স্কোরিং শট। ৭ বল খেলে ৪ রানে ফিরেছেন তিনি।

শুরুর সেই ধাক্কা দারুণভাবে সামাল দেন মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। বিশেষ করে জয় এদিন দারুণ ব্যাটিং করেছেন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন এই ওপেনার। পেয়েছেন ফিফটির দেখাও। ৬১ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে ফিফটির পরপরই সাজঘরে ফিরেছেন। সবমিলিয়ে ৬৪ বলে করেছেন ৫২ রান।

শেষ বিকেলে মুমিনুলকে হারায় বাংলাদেশ। দারুণ শুরু করা এই ব্যাটার আরও একবার ফিফটির পথে হাঁটছিলেন। তবে এবার থামতে হলো তার আগেই। ৬০ বলে করেছেন ৩০ রান। মুমিনুলের আউটের পরপরই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ১১০ রান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ২৭৮ রান, আর পাকিস্তান করেছে ২৩২ রান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech