শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস- ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে

হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

  • ১১:২৬ এএম, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রুবিবার ৩০ আগস্ট রাত ১০টার দিকে উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের লোকজন পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে স্থানীয় মাঠে তোপখানা ও চানপাড়ার শিশুদের মধ্যে ফুটবল খেলা নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রাতে দুই মহল্লার লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech