শিরোনাম :
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণা, ট্রাম্পকে মানসিক রোগী বলল ইরান বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল রাজধানীসহ সারাদেশ বোয়েসেলের মাধ্যমে বিনামূল্যে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়া আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, বাড়তে পারে গরমের অনুভূতি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: বিরোধীদলীয় নেতা স্বাধীনতা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী নেপালে বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ৪৭২, নিখোঁজ অন্তত ১৪০০- পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা

হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণা, ট্রাম্পকে মানসিক রোগী বলল ইরান

  • ১১:৪০ এএম, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের আন্তর্জাতিক জলসীমায় গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বেশ কয়েকবার এমন ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের সামাজিকমাধ্যম পেজ থেকেও এমন তথ্য শেয়ার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ট্রাম্প আবারও ঘোষণা দেন হরমুজ এখন থেকে তাদের ভূখণ্ড।

যুক্তরাষ্ট্র থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের হরমুজকে নিজেদের ভূখণ্ড ঘোষণা করায় ট্রাম্পকে মানসিক রোগী হিসেবে অভিহিত করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ট্রাম্প সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। অর্থাৎ মানসিকভাবে তিনি অসুস্থ।

ইরানি মন্ত্রী বলেছেন, এ রোগের লক্ষণ হলো দৃষ্টিভ্রম ও বিভ্রান্তি। চিকিৎসকরা এ ধলনের রোগীদের ২৪ ঘণ্টাই দেখেশুনে রাখতে এবং চিকিৎসা নিতে বলেন।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয় ইরান। যা এখনো স্বাভাবিক হয়নি। যুক্তরাষ্ট্র একাধিকবার বলেছে, হরমুজ এখন নিরাপদ। তবে যখনই কোনো জাহাজ সেখানে চলার চেষ্টা করেছে তখনই হামলার শিকার হয়েছে।

সূত্র: আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech