Breaking News:


শিরোনাম :
উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে খামেনির হুঁশিয়ারি সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট

  • ১২:১৪ পিএম, সোমবার, ২৩ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আর্ন্তজাতিক ডেস্ক।।
মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের পক্ষে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট।

রবিবার ২২ জুন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ইসমাইল কাওসারি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মজলিসের সদস্যরা সর্বসম্মতভাবে মনে করছেন, হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বের জ্বালানি রপ্তানিতে চাপ সৃষ্টি করাই যুক্তরাষ্ট্রের আগ্রাসনের যথাযথ জবাব হবে।

ইরানি টেলিভিশন জানিয়েছে, ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে। এখন এই সিদ্ধান্ত তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালী দিয়ে যাতায়াত করে। পারস্য উপসাগরের মুখে অবস্থিত এই সরু জলপথটি ইরান, সৌদি আরব, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির একমাত্র সমুদ্রপথ। প্রতি মাসে ৩ সহস্রাধিক জাহাজ যা সামুদ্রিক কার্গোর একটি উচ্চ শতাংশ হিসেবে ধরা হয়, এই চ্যানেল দিয়ে চলাচল করে থাকে।   

বিশেষজ্ঞদের মতে, এই প্রণালী বন্ধ হয়ে গেলে কয়েক দিনের মধ্যে জ্বালানির সরবরাহ বিপর্যস্ত হবে, বন্ধ হয়ে যেতে পারে বহু আন্তর্জাতিক কর্পোরেশনের কার্যক্রম। একাধিক গবেষণা বলছে, প্রথম সপ্তাহেই তেলের দাম ৮০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি এক বিশেষ প্রতিবেদনে জানায়, মার্কিন হামলার আগে থেকেই কৌশলবিদরা সতর্ক করে আসছিলেন যে সরাসরি সংঘাতে এই জলপথে বিঘ্ন ঘটবে। এখন পার্লামেন্টের ভোটের মাধ্যমে সেই আশঙ্কাই বাস্তব রূপ পেয়েছে।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও চীন ইতোমধ্যে উভয়পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও ইরান যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের ‘মারাত্মক লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে।

বিশ্ববাজারে ইতোমধ্যে অপরিশোধিত তেলের দাম ১১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণে সামনে আরও অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।  

যেহেতু এই প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে ইরানের হাতে, তাই যুদ্ধের ক্ষেত্রে এই প্রণালী চরম সঙ্ঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হবে।

সূত্র : স্কাইনিউজ ও পার্সটুডে

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech