।। বিকে ডেস্ক ।।
হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু থামছেই না। দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো সাত জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তাদের চার জন ঢাকা বিভাগের; বরিশালে দুজন এবং সিলেট বিভাগের একজন। এই সময়ে আরো ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সরকারের হিসাবে, হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮৫১ জনের মৃত্যু হলো। এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে মারা গেছেন ৯৫০ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ৩৩ হাজার ৫৭৩ জন। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫২ হাজার ৭৩৬। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১।