শিরোনাম :
চীনের সঙ্গে দুই সমঝোতা স্মারক সই : ইউয়ানে বাণিজ্য সহজ করার উদ্যোগ জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ হবিগঞ্জে ৩৭৯ জন চা শ্রমিককে ফ্যামিলি কার্ড প্রদান ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে  না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১, আহত ৩৮ হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ধসের মাশুল গুনল বাংলাদেশ বুড়িভদ্রা খননে আশ্রয়ণ প্রকল্প ধ্বংস, খোলা মাঠে বসবাস করছেন মানুষ মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে

  • ১০:১১ এএম, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে দেশের ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

বৃহস্পতিবার ১৮ জুন সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech