শিরোনাম :
প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছাতে কাতারের পথে স্পিকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ: অচল ধানমন্ডি–নিউমার্কেট, তীব্র যানজট ঢাকা বিশ্ববিদ্যালযয়ে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে বন্যাকবলিত দুর্গম এলাকার মানুষের পাশে বিজিবি মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের প্রভিশন না থাকলে ২৬’র নির্বাচন হওয়ারও সুযোগ নেই- ওয়াকআউটের পর বিরোধী দলের নেতা ইয়েমেনের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা: সৌদির বিমানবন্দর লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের পাল্টা হামলা উন্নয়নশীল দেশের মর্যাদায় মসৃণ উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট ১৯ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

১৮ বছরেও যা হয়নি, তা হতে চলেছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে

  • ০৯:৪৫ এএম, শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

২০২১ আসরে প্রথমবারের মতো ৪০০ ছক্কা দেখেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেঙে যায় সেই রেকর্ড। গতবার ছক্কা হয়েছিল ৫১৭টি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ।

অভাবনীয় কিছু না হলে সেই রেকর্ড ভেঙে এবার প্রথম ৬০০ ছক্কার সাক্ষী হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি আসরে প্রথম ৩৯ ম্যাচেই ছক্কার সংখ্যা পাঁচশর মাইলফলক পেরিয়েছে। ৩৯ ম্যাচে ছক্কা হয়েছে ৫০২টি। ম্যাচপ্রতি ছক্কা প্রায় ১৩টি করে। আসরের বাকি ১৬ ম্যাচে এই হারে ছক্কা হলে ৬০০ ছাড়িয়ে ৭০০ ছক্কাও দেখে ফেলতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ছক্কাবাজিতে এবার নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও ভারতের ইশান কিষান। চার ম্যাচে দুজনই মেরেছেন ১১টি করে ছয়। গ্রুপপর্বে ৭৩.৩৩ গড়ে সর্বোচ্চ ২২০ রান সাহিবজাদার। ১১টি ছক্কার পাশাপাশি ২১টি চারের মার মেরেছেন পাকিস্তানি ওপেনার।

অন্যদিকে ২০২.২৯ স্ট্রাইক রেটে ১৭৬ রান করা ইশান ১১ ছক্কার সঙ্গে বাউন্ডারি হাঁকিয়েছেন ১৯টি। ছক্কাবাজিতে সাহিবজাদা ও ইশানের পরে আছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার (১০টি)।

সর্বোচ্চ ২৪টি চার দক্ষিণ আফ্রিকার এইডেন মার্কারামের। ৩৯ ম্যাচে বাউন্ডারি হয়েছে ১০১৭টি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech