Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ!

এলএনজি বোঝাই ১০টি কার্গো বাংলাদেশে পৌঁছেছে

  • ১০:৩৫ এএম, সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের চাহিদা মেটাতে গত সেপ্টেম্বর মাসে সরকারি ক্রয় প্রক্রিয়ার অংশ হিসেবে এলএনজি বোঝাই ১০টি কার্গো বাংলাদেশে পৌঁছেছে।

রবিবার ৫ অক্টোবর সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। সরকারী সংবাদ সংস্থা বাসস’র এক প্রতিবেদনে এ তথ্য্ জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার পরিচালক এ. কে. এম. মিজানুর রহমান বলেন, বিদেশি এলএনজি উৎপাদনকারীদের সঙ্গে সরকারের দীর্ঘ ও স্বল্পমেয়াদি চুক্তি এবং অন দ্য স্পট ক্রয় নীতিমালা মেনে গত সেপ্টেম্বরে এলএনজি বোঝাই এসব কার্গো গ্রহণ করা হয়েছে।

এই ১০টি কার্গোর মধ্যে কাতার এনার্জি চারটি কার্গো সরবরাহ করেছে দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে। ওমানের ওকিউ ট্রেডিং (ওকিউটি) দুটি কার্গো দিয়েছে—একটি দীর্ঘমেয়াদি এবং একটি স্বল্পমেয়াদি চুক্তির আওতায়।

তিনি আরও জানান, বাকি চারটি এলএনজি কার্গো স্পট মার্কেট থেকে সংগ্রহ করা হয়েছে, যাতে দেশে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে। এর আগে আগস্ট মাসে সরকার ১১টি এলএনজি কার্গো সংগ্রহ করেছিল, যার পরিমাণ ছিল প্রায় ৩.৬৫ কোটি এমএমবিটিইউ।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহ আলম জানান, প্রতিটি কার্গোতে গড়ে ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।

সরকারের নিয়মিত প্রক্রিয়া অনুযায়ী, সাপ্তাহিক বৈঠকে তরল গ্যাসের চাহিদা পর্যালোচনা করে এলএনজি সংগ্রহের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech