শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার

নেপালে ভারী বর্ষণ-ভূমিধসে নিহত বেড়ে ৫১

  • ০৯:১৩ পিএম, সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
হিমালয় পার্বত্য অঞ্চলের দেশ নেপালে ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন।

রবিবার ৬ অক্টোবর দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র শান্তি মাহাত এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শান্তি মাহাতো বলেন, শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে রাজাধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জেলায়। সব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন পাহাড়ি এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ সব দুর্যোগে নিহত হয়েছেন ৫১ জন এবং এখনও নিখোঁজ আছেন ৪ জন।

নিহত ৪২ জনের মধ্যে ৩৭ জনই নেপালের পূর্বাঞ্চলীয় জেলা ইল্লামের।

ইল্লাম জেলা প্রশাসনের কর্মকর্তা সুনিতা নেপাল বলেছেন, এই নিহততের প্রাণহানির কারণ ভূমিধস। ইল্লামের বিভিন্ন এলাকায় ভূমিধস হচ্ছে। এতে অনেক এলাকায় রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং উদ্ধারকারী বাহিনীর সদস্যদের পায়ে হেঁটে যেতে হচ্ছে। এ কারণে তৎপরতায় গতি আনা যাচ্ছে না।

বাকি নিহতরা উদয়পুর, পঞ্চধর, রাওতাহাট এবং খোটাং জেলার বাসিন্দা।

রাজধানী কাঠমান্ডুর অবস্থাও ভালো নয়। কাঠমান্ডু এবং তার আশপাশের এলাকা দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর পানিগুলোর পানি ব্যাপকভাবে বেড়ে গেছে। এতে এসব নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ইতোমধ্যে প্লাবন দেখা দিয়েছে।

উদ্ধার তৎপরতায় গতি আনতে সেনাসদস্য এবং সেনাবাহিনীর হেলিকপ্টার ও স্পিডবোট ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন সুনীতা নেপাল।

এদিকে প্রবল বর্ষণ ও ভূমিধসের কারণে রাজধানী কাঠামান্ডুসহ বিভিন্ন জেলার হোটেলে আটকা পড়েছেন শত শত পর্যটক। এদের অনেকেই ভারতীয়। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দশিন উপলক্ষে নেপালে এসেছিলেন তারা।

সূত্র : এনডিটিভি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech