শিরোনাম :
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান: টিটিপি প্রধানের নিহতের গুঞ্জন

  • ১০:৫৪ এএম, শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসবিরোধী অভিযানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে।

শুক্রবার ১০ অক্টোবর পাকিস্তান অবজারভার-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে।

অবজারভার জানিয়েছে, সূক্ষ্ম ও নির্ভুল এ হামলায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালিবানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সঙ্গে ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদের সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী ও ভবিষ্যতের সম্ভাব্য নেতা কারি সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমে তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়নি৷ তবে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

একটি সূত্র জানিয়েছে, হামলার সময় নূর ওয়ালি একটি গাড়িতে করে চলাফেরা করছিলেন এবং বিমান হামলায় গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাবুলের একটি সড়কে চলমান গাড়িতে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। হামলার সময় গাড়িতে করে প্রকাশ্যে যাচ্ছিলেন নূর ওয়ালি মেসুদ।  হামলার পর কাবুলের আকাশে আরও বিমান চক্কর দিতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয়রা হামলার তীব্রতা ব্যাপক ছিল বলে দাবি করলেও, আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিস্ফোরণ ছোট মাত্রার ছিল বলে দাবি করেছেন।

উল্লেখ্য, টিটিপি পাকিস্তানে একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দল৷ তাদের প্রধান নেতা নূর ওয়ালী পাকিস্তানে সবচেয়ে বড় ওয়ান্টেড ব্যক্তি।

এদিকে এ হামলার পর টিটিপি প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আফগান সীমান্তবর্তী পাকিস্তানের পাহাড়ি ও দুর্গম অঞ্চল খাইবার পাখতুনখাওয়ায় টিটিপির সরব উপস্থিতি রয়েছে। গত পরশুও তাদের হামলায় পাকিস্তানের ১২ সেনা নিহত হয়। এর আগে সেখানে পাক সেনারা অভিযান চালিয়ে কয়েক ডজন টিটিপি সন্ত্রাসীকে হত্যা করেছিল। এরপর তারা অতর্কিত হামলার মুখে পড়ে।

এ ঘটনা নিয়ে গতকাল বৃহস্পতিবার পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘অনেক হয়েছে৷ আমরা আর এমন হামলা সহ্য করব না’ তার এ হুমকির পরই কাবুলে শক্তিশালী হামলা হয়েছে।

পাকিস্তান সামরিক বাহিনীর ডিজিএফআইয়ের  মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ারে কর্পস সদরদপ্তরে জরুরি সংবাদ সম্মেলন করবেন৷ সেখানে কাবুলে হামলা নিয়ে তিনি বিস্তারিত জানাতে পারেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম পাকিস্তার অবজারভার৷

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিস্ফোরণ ও সম্ভাব্য বিমান হামলার তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাবিউল্লাহ আতঙ্কিত না হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া বিস্ফোরণের মাত্রা ছোট ছিল বলেও দাবি করেন তিনি।

সূত্র: পাকিস্তান অবজারভার

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech