শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না : রাশেদ প্রধান

  • ০৮:১২ পিএম, শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দিল্লি সরকারের আধিপত্য ও দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না। কথাবার্তা পরিষ্কার, সিদ্ধান্ত নেবে এ দেশের জনগণ- বলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শুক্রবার ১০ অক্টোবর বিকেলে ৭ দফা দাবিতে রাজধানীর বিজয়নগর-পল্টন এলাকায় জাগপার বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে রাজি ছিল না, পরে আন্দোলন করেছে। এখন পিআর পদ্ধতিতে রাজি না হলেও পরে ঠিকই আন্দোলন করবে। এই বিএনপি গণভোটেও রাজি ছিল না, এখন রাজি হয়েছে।

জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করলে, গ্রামের মানুষের একাধিক প্রশ্ন, পরে গণভোটের উত্তর দিতে অনেক সময় লাগবে। সময়মতো ভোট শেষ হবে না। তাই গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে ডিসেম্বর মাসের মধ্যে হতে হবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, দেরিতে হলেও দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করেছেন, আপনাদের ধন্যবাদ। একই সঙ্গে জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার শুরু করেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ করেন।

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেন। আগামী জাতীয় নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডে, পিআর পদ্ধতিতে, ভারতের প্রভাবমুক্ত হতে হবে।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি শ্যামল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech