শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাপার সমাবেশ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ

  • ০৮:৫১ পিএম, শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার ১১ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে।

জাপার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, মব ভায়োলেন্স বন্ধসহ কয়েকটি দাবিতে কাকরারাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয় সামনে কর্মী সমাবেশ আয়োজন করে। সমাবেশের শুরু থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।

এ সময় বক্তারা সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছিলেন। বিকেল সারে ৩টার দিকে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নেন বিভিন্ন মোড়ে মোড়ে। দলটির নেতা কর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে পুলিশ।

রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, অনুমতি ছাড়া রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচি পালন করায় বিঘ্ন ঘটছিল। সরে যাওয়ার জন্য বার বার তাদের অনুরোধ করলেও সরেননি তারা। এজন্য তাদের সরিয়ে দেয়া হয়েছে মাত্র। কাউকে আটক করা হয়নি।

এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ সার্বিক বিষয়ে শনিবার ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা ডাকেন। ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারীর নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech