শিরোনাম :
মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ: আইএমএফ বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

কৃষি ও সিএমএসএমই খাতে ঋণ বাড়াতে প্রভিশন হার কমালো বাংলাদেশ ব্যাংক

  • ১০:৩০ এএম, মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
কৃষি এবং কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়াতে নির্দিষ্ট ঋণ সীমার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রভিশন হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার ১৩ অক্টোব কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারে সব ব্যাংককে এ নির্দেশ দিয়েছে।

নিদের্শনায় বলা হয়, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কৃষি খাতের স্বল্পমেয়াদি ঋণ এবং সিএমএসএমই খাতের অন্তর্ভুক্ত কুটির, ক্ষুদ্র ও ছোট (সিএমএস) উদ্যোগের আনক্লাসিফাইড স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন অ্যাকাউন্ট বা এসএমএ ঋণের বিপরীতে ১ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এর বাইরে পূর্বে জারি করা সার্কুলার ও তাতে পরবর্তী সংশোধনসমূহ অপরিবর্তিত থাকবে। এরআগে ব্যাংকগুলোকে স্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে ১ শতাংশ এবং এসএমএ ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হতো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech