শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না আসাটা ডিস্টার্বের অংশ

  • ০৯:২৬ পিএম, শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
ছবি: ভিডিও থেকে

।।বিকে রিপোর্ট।।
শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারও না আসাটা ডিস্টার্বের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়া প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন।  

শুক্রবার ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আমরা আশা করছি, গণতান্ত্রিক উত্তরণের পথে আজকে একটি বড় অগ্রগতি হবে।

কিছু দল স্বাভাবিকভাবেই অনুষ্ঠানকে ব্যাহত করছে। ডিস্টার্ব করছে, আজকের অনুষ্ঠানে আসছে না। তবে তিনি জানান, এটি নতুন কিছু নয়; তারা সবসময়ই এমন আচরণ করে, এবং বিএনপি লক্ষ্য রাখছে।

মির্জা আব্বাস আরও বলেন, সব দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারো না আসাটা ডিস্টার্বের অংশ।

বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সনদে স্বাক্ষর করেন। এছাড়া উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech