Breaking News:


শিরোনাম :

রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

  • ০৯:৩০ পিএম, শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐকমত্য কমিশন এবং সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শুক্রবার ১৭ অক্টোবর রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ ধন্যবাদ জানান।

তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দল, সংস্কার কমিশনে যারা কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এবং সংস্কার কমিশনে যারা দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজ করে আজকে সবার সামনে রেখেছেন, সেজন্য আমি আমাদের দলের সালাহউদ্দিন আহমেদ এবং সমস্ত রাজনৈতিক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এর আগে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই সনদে স্বাক্ষর করেন।

এছাড়া স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্যরা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সূত্র- বাংলাদেশ প্রতিদিন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech