শিরোনাম :
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে শিশু ও নারীসহ নিহত ৫ ‘ক্রসফায়ার’ নিয়ে বিতর্কিত মন্তব্য : আইজিপির অপসারণ চায় এনসিপি আজ ইসরায়েলে নির্বাচন: অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেতানিয়াহু বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানালেন সানায়ে তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বৃষ্টি হতে পারে যেসব বিভাগে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্স থেকে স্পেন : ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি?

যারা স্বাক্ষর করেনি, আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন: সালাহউদ্দিন

  • ১১:৩৪ এএম, শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সামনে আমাদের অনেক কাজ। কেবল যাত্রা শুরু। সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে, যারা দু-একজন স্বাক্ষর করেন নাই, আশা করি তারাও সামনে স্বাক্ষর করবেন- বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার ১৭ অক্টোবর সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নতুন যাত্রা শুরু হবে। রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে। রাষ্ট্রের কোনো অঙ্গ বা অন্য অঙ্গের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে না। সাংবিধানিক সীমারেখার মধ্যে থেকে সাংবিধানিক ভারসাম্য রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে, ইনশাআল্লাহ। সে দিনের আশায় আমরা আছি। আমাদের অনেক কাজ, এগুলো কেবল যাত্রা শুরু।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত কমিশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech