Breaking News:


শিরোনাম :
জাপানে বাংলাদেশ দূতাবাসে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ছাড়লো মার্কিন ডেস্ট্রয়ার ২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা লেবাননে ইসারয়েলি হামলায় নিহত দীপালির মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

বিভিন্ন জায়গায় আগুন বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশকে অস্থিতিশীল করতে স্বৈরাচারের চক্রান্ত: সারজিস আলম

  • ০৮:৪৬ পিএম, শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখিনা। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ- বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার ১৮ অক্টোবর সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস লেখেন, স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা। যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে। বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখিনা। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ।

তিনি দাবি করেন, তথাকথিত তদন্ত কমিটি গঠন করে নাটক না করে প্রকৃত কারণ ও পেছনের শক্তিগুলোকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাড়ে ৪ ঘণ্টা পার হলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসে নি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছিল। টানা ১৭ ঘণ্টা পরে তা নিয়ন্ত্রণে আসে। এছাড়া বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সূতার মিলে আগুনে কোটি টাকার ক্ষতি হয়।

তারও আগে ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন এবং পোশাক কারখানায় আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডে ১৬ জন প্রাণ হারান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech