Breaking News:


শিরোনাম :
বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ ‘স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে – মির্জা ফখরুল টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ইয়াজিদ ইউরেনিয়াম কেন্দ্রে ইসরায়েলী হামলা, চড়া মূল্য আদায়ের হুঁশিয়ারি দিল ইরান ২ লাখ টন এলএনজি নিয়ে আসছে আরও ৩ জাহাজ দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন : তথ্য প্রদানকারীর জন্য পুরস্কার ঘোষণা ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ২

  • ১১:৩১ এএম, শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় দুই জন নিহত ও ১১ জন আহত হয়েছে।

শুক্রবার ২৪ অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় তৌল শহরে একটি গাড়িতে বিমান হামলা করেছে ইসরায়েল। এতে অন্তত দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন তৌল শহরের কাছে সড়কে চলন্ত একটি গাড়িতে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এতে গাড়িটি আগুন ধরে পুড়ে যায়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর কমান্ডার আম্মার হায়েল কুতায়বানিকে হত্যা করেছে। তবে, ইসরায়েলি সেনাবাহিনীর ওই দাবির বিষয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসান ঘটাতে নভেম্বরে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল বারবার লেবাননে বোমা হামলা চালিয়েছে।

মার্কিন চাপের মুখে, লেবাননের সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ ইসরাইলি সীমান্তের কাছাকাছি এলাকায় ইরান-সমর্থিত গোষ্ঠীটিকে নিরস্ত্র করার পরিকল্পনা করার নির্দেশ দেয় বৈরুত।

পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাগি গত সপ্তাহে বলেন, লেবাননের সেনাবাহিনী তিন মাসের মধ্যে সীমান্তের কাছে হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech