শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

যে তিন দলের তোষণ করল সরকার, তারাই এখন অভিযোগ করছে’

  • ১১:৩৫ এএম, রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তিনটি রাজনৈতিক দলের তোষণ করেছে। কিন্তু সে তিন দলই এখন তার সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করছে- বলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার ২৫ অক্টোবর যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, মাহফুজ আলম (তথ্য উপদেষ্টা) বলছে যে, সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগবাটোয়ারা বিএনপি-জামায়াত মিলে করেছে। আমরা তো দেখেছি নতুন দল এনসিপিও জাজ নিয়োগ দিয়েছে। তাহলে তিন দল ভাগবাটোয়ারা করেছে। তিন দলই মিটিংয়ে প্রধান উপদেষ্টার কাছে লিস্ট ধরিয়ে দিয়েছে।

ড. ইউনূসকে নিয়েও বিস্তর অভিযোগ সাবেক এই ডাকসু ভিপির। প্রধান উপদেষ্টা প্রত্যাশা পূরণে কার্যকরী ভূমিকা রাখতে পারেননি বলে মত তার।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন প্রসঙ্গে নুর বলেন, শেষ পর্যন্ত সমঝোতা না হলে সংকট ঘনীভূত হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সরকার বা সেনাবাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা বেশি প্রয়োজন বলে উল্লেখ করেন নুর। তিনি বলেন, ‘শুধু সেনাবাহিনী মোতায়েন করলেই নির্বাচন সুষ্ঠু হবে, বিষয়টি এমন নয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech