Breaking News:


শিরোনাম :

৬ বছর পর মুখোমুখি দুই নেতা : শি মহান নেতা, তার সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে: ট্রাম্প

  • ০২:৫৮ পিএম, শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।
ছয় বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসেন। দক্ষিণ কোরিয়ার বুসানে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের সাইডলাইনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন এই দুই প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার ৩০ অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

বৈঠক শেষে ট্রাম্প বলেন, শি মহান নেতা, তার সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটি ছিল এক অসাধারণ বৈঠক। তিনি একজন মহান নেতা। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এবং অল্প সময়ের মধ্যেই আমরা তা আপনাদের জানাবো।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক উপাদানের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নামিয়ে আনা হয়েছে।

ট্রাম্প আরও বলেন, চীন আগেই ঘোষণা করেছে যে, তারা বিপুল পরিমাণ সয়াবিন কিনতে শুরু করবে, আমি সেটির জন্য কৃতজ্ঞ। তবে এখনো কোনো বাণিজ্য চুক্তি ঘোষণা করা হয়নি।

বৈঠকের শেষে দুই নেতা হাত মেলান এবং এরপর বিদায় নেন।

বৈঠকের আগে, ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন যুদ্ধ দপ্তরকে “অবিলম্বে” আমেরিকার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) ৪৭তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে এই সপ্তাহের শুরুতে মালয়েশিয়া সফরে আসেন। সেখান থেকে তিনি জাপান হয়ে দক্ষিণ কোরিয়ায় এসেছেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর শি চিন পিংয়ের সঙ্গে এটিই ছিল তাঁর প্রথম মুখোমুখি বৈঠক।

এর আগে ট্রাম্প ও শির শেষ মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদকালে। মার্কিন কর্মকর্তাদের মতে, এবার নতুন করে আলোচনায় বসার উদ্দেশ্য হলো, সাম্প্রতিক মাসগুলোতে দুর্বল হয়ে পড়া বাণিজ্য যুদ্ধবিরতি পুনর্গঠন করা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech