Breaking News:


শিরোনাম :
বৈশ্বিক সেবা রপ্তানি এবং মৌলিক প্রযুক্তিগত উদ্ভাবনে বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে সিলেট টেস্ট: টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ৩ দিনের সফর শেষে জানালেন ট্রাম্প স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ বিরোধীদলীয় নেতার ঈদ যাত্রার ২৬ মে’র ট্রেনের টিকিট বিক্রি আজ দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের প্রথম সেমিকন্ডাক্টর রোডশো অনুষ্ঠিত উত্তরা ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন কাল জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৩টি দল

  • ০৬:৪১ পিএম, মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন তিনটি রাজনৈতিক দল। এনসিপি ছাড়া বাকি দুই দল হলো— আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

মঙ্গলবার ৪ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সচিব আরও বলেন, আগামীকাল বুধবার ৫ নভেম্বর দলগুলোর ওপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। দাবি আপত্তি জানানোর শেষ তারিখ ১২ নভেম্বর। এ সময়ের মধ্যে দলগুলোর বিষয়ে কোনো দাবি ও আপত্তি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।

ইসি সচিব বলেন, দলীয় প্রতীকের বিষয়ে এনসিপি চেয়েছে ‘শাপলা কলি’, আরেকটি দল চেয়েছে ‘কাঁচি’, আরেকটি দল প্রতীক পরিবর্তনের আবেদন করেছে। এ কারণে প্রতীকের বিষয়ে আমি কিছু বলিনি। যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে, তখন জানানো হবে।

আখতার আহমেদ আরও বলেন, ১২ নভেম্বর দাবি-আপত্তি নিষ্পত্তির সময় শেষ হবে। এরপর রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত গেজেট ১৪-১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে আশা করা যায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech