শিরোনাম :
শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কাটার নির্দেশনা এনবিআরের যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ৭ অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস মার্কিন হামলার পর ইরানের পাল্টা আঘাত

তিন জেলার উন্নয়নে ২,৫০০ কোটি টাকার ৭ম বিনিয়োগ সুকুক ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত   

  • ১১:১৭ এএম, বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন জেলার উন্নয়নে সুকুক বা ইসলামি বন্ড ছেড়ে আরও আড়াই হাজার কোটি টাকা উত্তোলন করবে সরকার।

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (আইআরআইডিপিএনএফএল) এতে বিনিয়োগ করতে পারবে ব্যাংক, বিমা, করপোরেট প্রতিষ্ঠানসহ ব্যক্তি বিনিয়োগকারীরা।

মঙ্গলবার ৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় এ সুকুক ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সভাপতি কবির আহাম্মদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিপরীতে ৭ বছর মেয়াদি এই সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। ‘আইআরআইডিপিএনএফএল সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ নামে এই সুকুকটি ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে।

এই সুকুক থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিন জেলার ২০টি উপজেলায় সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন ও ঢাল রক্ষাকরণ কাজসহ হাটবাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার কৃষি ও অকৃষি অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবহন খরচ ও সময় হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডিসেম্বর ২০২৫ সালের মধ্যেই এই সুকুক ইস্যু করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক স্পেশাল পারপাস ভেহিকেলের মাধ্যমে ২৪ হাজার কোটি টাকার মোট ৬টি সুকুক ইস্যু করেছে। নতুন এই সুকুকটি হবে সরকারের সপ্তম সুকুক ইস্যু।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে ২৪ হাজার কোটি টাকার মোট ৬টি সুকুক ইস্যু করেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech