শিরোনাম :
প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৮.৬১ শতাংশ প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা স্মারকে সই করেছে বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ রাজবাড়ীতে ৫ কিলোমিটার খাল খনন ও ২ হাজার বৃক্ষরোপণ উদ্বোধন লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ: তিনজন আটক যুক্তরাষ্ট্রে বিমান ঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত

নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক অর্জনে এনসিপির আনন্দ মিছিল

  • ১০:৫৯ এএম, শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের মিরপুর বিভাগের নেতাকর্মীরা।

শুক্রবার ৭ নভেম্বর বিকেল ৫টার দিকে রাজধানীর মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করেছে এবং প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ পেয়েছে।

এই নিবন্ধন ও প্রতীক প্রাপ্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর জোন আনন্দ মিছিলের আয়োজন করেছে। মিছিলটি মিরপুর জার্মান টেকনিক্যাল থেকে ঘুরে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড হয়ে সরকারি বাংলা কলেজের সামনে এসে শেষ হয়।

এ সময় ‘শাপলা শাপলা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’, ‘এনসিপির মার্কা শাপলা, শাপলা’ বলে নেতাকর্মীরা স্লোগান দেন।

তিনি আরও বলেন, এই মিছিলের পাশাপাশি ঢাকার ও মিরপুরের বিভিন্ন আসনে আমাদের প্রার্থিতা ঘোষণা করা হবে। এর মাধ্যমে এনসিপির মার্কা ও প্রার্থীরা এলাকার জনগণের মাঝে পরিচিতি পাবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech