শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিনের আহমেদের আশ্বাসে অনশন ভাঙলেন তারেক

  • ১১:৩৫ এএম, সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
যথাযথ শর্তপূরণ করার পরও নিবন্ধন থেকে বঞ্চিত হয়েছেন উল্লেখ করে আমরণ অনশনে বসা তারেক রহমান অবশেষে অনশন ভঙ্গ করলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের আশ্বাসে তিনি অনশন ভাঙলেন।

রবিবার ৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে সালাহউদ্দিন আহমেদ তাকে অনশন ভাঙান।

এসময় তিনি তারেককে বলেন, আগামীকাল (সোমবার) আপিল আবেদন করা হবে এবং কয়েকটি অফিসের মধ্যে সংস্কার করা হবে। এখন তোমার অনশন ভাঙা উচিত। এরপর তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে নির্বাচন ভবনের সামনে থেকে সহকর্মীরা নিয়ে যান।

তবে আমজনতার দলের সভাপতি মিয়া মশিউজ্জামানের দাবি, তারেক অনশন ভাঙেননি। স্বাস্থ্যগত কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আর নির্বাচন ভবনের সামনে অনশনস্থলে সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, তাদের অনু্রোধে তারেক অনশন ভেঙেছেন। রাত ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে যান বিএনপির এই নেতা।

এখন পরবর্তী পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করার পাশাপাশি আপিলের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা উপসচিব সহিদ আবদুস সালাম বলেন, রাত সোয়া ৮টার দিকে তারেককে নির্বাচন ভবনের প্রধান ফটক থেকে হাসপাতালের দিকে নেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকে নির্বাচন ভবনের সামনে অনশন করা তারেককে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার আক্বাস আলী।

উল্লেখ্য,  আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান গত মঙ্গলবার ৪ নভেম্বর বিকেল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন। নির্বাচন কমিশনে রাজনৈতিক দল নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দলের’ নাম না থাকায় তিনি অনশন শুরু করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তার দল যথাযথ শর্তপূরণ করার পরও নিবন্ধন থেকে বঞ্চিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তারেক দাবি করেন, তার দলের সব পর্যায়ে কার্যক্রম ও কেন্দ্রীয় কার্যালয় থাকা সত্ত্বেও তদন্তে কার্যক্রম খুঁজে না পাওয়ার অজুহাত দেখানো হয়েছে। নিবন্ধন না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

অনশনকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে স্যালাইন নিতে হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার এ দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। ইসি কর্মকর্তারা অনশনস্থলে এসে তার সঙ্গে কথা বললেও তিনি তার দাবি থেকে সরেননি।

প্রসংগত, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি দলকে নিবন্ধন দেওয়া সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। দলগুলো নিয়ে কারো আপত্তি থাকলে তা ১২ নভেম্বরের মধ্যে জানাতে বলা হয় কমিশনের এক বিজ্ঞপ্তিতে।

এবার ১৪৩টি দল নিবন্ধনের আবেদন করলে ইসির প্রাথমিক বাছাইয়ে বাদ যায় ১২১টি। ২২টি দলের মাঠ পর্যায়ে সরেজমিন তদন্ত শেষে নিবন্ধন শর্তপূরণ করায় তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইতোমধ্যে নিবন্ধন না পাওয়ার কারণ তুলে ধরে আমজনতার দলটির সভাপতিকে চিঠি দেওয়া হয়েছে। তবু নিবন্ধনের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন সাধারণ সম্পাদক।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech