Breaking News:


শিরোনাম :
লক্ষ্মীপুরে গোলাগুলির ঘটনায় ৮ জন গ্রেপ্তার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ হার না মানলে কঠোর আঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা কঠোর বার্তা তেহরানের চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, পুড়েছে পাওয়ার কার ও এসি বগি স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা মধ্যপ্রাচ্য সংকট: মূল্যস্ফীতির ঝুঁকিতে দেশ দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩, অধিকাংশই নারী ও শিশু আজ স্বাধীনতা দিবস, বীর শহীদদের শ্রদ্ধায় স্মরণ করছে জাতি মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী ইসরায়েলে ৪০ মিনিটে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

দিল্লিতে ভয়াবহ গাড়ী বিস্ফোরণ: প্রাণহানির সংখ্যা বেড়ে ৯; সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

  • ১১:১০ এএম, মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত।

মঙ্গলবার ১১ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে বলেন, আমরা দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের বিষয়ে অবগত আছি। আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত।

সোমবার ১০ নভেম্বর সন্ধ্যার দিকে নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐহিতাসিক পর্যটন স্থাপনা লাল কেল্লার পাশের এই বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আশপাশে ছড়িয়ে ছিন্ন-ভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি গাড়ি।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি মানুষের ছিন্ন-ভিন্ন দেহের অংশ আকাশে উড়ে রাস্তায় পড়ে যেতে দেখেছেন। তার চোখের সামনেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

ভীতসন্ত্রস্ত অবস্থায় ওই প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের শব্দ এত প্রচণ্ড ছিল যে, তার কান কয়েক মিনিট ধরে ব্যথা করছিল। তিনি বলেন, একজনের শরীর ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। আমি রাস্তায় একটি হাত পড়ে থাকতে দেখেছি। বিস্ফোরণ এত ভয়ঙ্কর ছিল যে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণে আশপাশের ভবনের দেয়াল, জানালা ও দরজা কেঁপে উঠেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ঐতিহাসিক এই স্থাপনার সামনে সবসময়ই পর্যটকদের ভিড় থাকে। বিস্ফোরণের পর একাধিক গাড়িতে আগুন ধরে যায়। ওই এলাকা জামা মসজিদ থেকে প্রায় ১ দশমিক ১ কিলোমিটার এবং গুরদোয়ারা শিসগঞ্জ সাহিব থেকে কয়েকশ মিটার দূরে অবস্থিত।

বিস্ফোরণ স্থলের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে ভয়াবহ ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কয়েকটি গাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। রাস্তায় মানুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিভিন্ন জায়গায় রক্তের দাগও দেখা গেছে।

দিল্লি পুলিশের স্পেশাল সেল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেছে। এছাড়া পুরোনো দিল্লিতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ‌‌আমি ছাদ থেকে বিশাল আগুনের গোলা দেখতে পাই। প্রচণ্ড শব্দ হয়েছিল। আমার বাড়ি গুরদোয়ারার কাছে। কী ঘটেছে, তা দেখার জন্য সঙ্গে সঙ্গে নিচে নেমে যাই।

আহতদের উদ্ধারের জন্য প্রায় এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, ‌‌সবকিছু এত দ্রুত ঘটেছে যে কিছু বোঝার সময়ই পাইনি। মনে হচ্ছিল, একাধিক গাড়িতে একসঙ্গে বিস্ফোরণ হয়েছে।

সূত্র: এনডিটিভি।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech