শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি

  • ১১:১৭ এএম, বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দিয়ে নির্বাচন কমিশন
প্রজ্ঞাপন জারি করেছে। দল দুটি হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)।

মঙ্গলবার ১৮ নভেম্বর বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনটি বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ এ কথা জানান।

প্রজ্ঞাপনে লেখা হয়েছে— The Representation of the People Order, 1972 এর Chapter VIA-এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন দেওয়া হয়েছে। আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, The Representation of the People Order, 1972 এর Chapter VIA-এর বিধানের শর্তাদি পূরণ করায় ‘বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)’-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন এ দুটি দলকে প্রতীক বরাদ্দসহ নিবন্ধন দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

উল্লেখ্য, নিবন্ধন পেতে আগ্রহী নতুন দলের কাছ থেকে এ বছরের ১০ মার্চ আবেদন আহ্বান করা হয়। একদফা সময় বাড়ানোর পর ২২ জুনের মধ্যে ১৪৩টি দল আবেদন করে।

নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থতায় প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ১২১টি দল। বাকি ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত চালায় ইসির এ সংক্রান্ত কমিটি। ৩০ সেপ্টেম্বর জানানো হয়, দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়। একটি দলের বিরুদ্ধে ফের আপত্তি উঠে। এরপর পুন:তদন্তে যায় কমিশন।

সবশেষ ৪ নভেম্বর জানানো হয়, তিনটি দলকে নিবন্ধন দেওয়া হবে; এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশ্যাক’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাদের বিরুদ্ধে কারও আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে লিখিত আবেদন করতে বলা হয়। অবশেষ দুটির নিবন্ধন চূড়ান্ত করা হল।

সংসদ নির্বাচনে অংশ নিতে দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হয় ২০০৮ সালে। তখন এ প্রথা চালুর পর এ পর্যন্ত ৫৫টি দলের নিবন্ধন থাকল। এর বাইরে স্থগিত রয়েছে আওয়ামী লীগের, বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech