শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ১৫০০ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

ভূমিকম্পে ‘প্যানিক অ্যাটাকে’ বেশি আহত হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

  • ০৭:১৮ পিএম, শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
প্যানিকের কারণে ভূমিকম্পে বেশি আহত ও নিহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার ২১ নভেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই প্যানিকের কারণে আহত হয়েছেন।

ঢাকা মেডিকেলে ভূমিকম্পে আহত হয়ে দুইজন ছাত্র ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের ইনজুরি বেশি, আরেকজন মোটামুটি। নরসিংদী থেকে আহত দুজন এসেছেন। তার মধ্যে একটি বাচ্চা মারা গেছে। শিশুটির বাবা আইসিইউতে আছে। মিটফোর্ড হাসপাতালে তিনজন মারা গেছেন। এরমধ্যে ওই হাসপাতালের শিক্ষার্থী রয়েছে। আমরা দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি। প্যানিকের কারণে আহত হয়েছেন।

এছাড়া ঢাকার মিটফোর্ড হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী এবং গাজীপুর থেকে আসা অন্তত পাঁচজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

উপদেষ্টা আরও বলেন, ৫.২ মাত্রায় ভূমিকম্প হয়েছে, কিন্তু সেই তুলনায় আহত বেশি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী এসেছে তারা প্যানিকড হয়ে লাফ দিয়ে আহত হয়েছে। সবাই মিলে আমরা ভালো চিকিৎসার জন্য চেষ্টা করছি।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সব হাসপাতালে বলেছি চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech