শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ১৫০০ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ

  • ১২:৫০ পিএম, শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ঢাকায় শুক্রবারের ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র।

বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা এ সংহতি জানান।

বিবৃতিতে তারা জানান, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানিয়েছে।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক এক বার্তায় আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ২১ নভেম্বর সকালে ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ৫.৭ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত এবং ৪ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, যা ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে।

পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech