শিরোনাম :
দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ: এর সাথে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ‘আইনগত ব্যবস্থা’: তথ্য উপদেষ্টা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যথাযোগ্য মর্যাদায় বুধবার পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন আগামীকাল বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলায় গণসংহতি আন্দোলনের নিন্দা

  • ১২:২২ পিএম, সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলেছে, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

রবিবার ২৩ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

বিবৃতিতে বলা হয়, প্রত্যেক নাগরিকের নিজের ধর্ম ও জীবনচর্চার অধিকার নিশ্চিতে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিবৃতিতে যেকোনো জবরদস্তিমূলক মতামত চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় গণসংহতি আন্দোলন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিবৃতিতে গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, বাউলদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় অন্তর্বর্তী সরকারকে জবাবদিহির পাশাপাশি অবিলম্বে সারা দেশে বাউলদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech