শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ১৫০০ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২১ হাজার ৫৩০ প্রবাসীর নিবন্ধন

  • ০২:০৩ পিএম, সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ২১৫৩০ জন।

সোমবার ২৪ নভেম্বর দুপুরে প্রতিবেদনে লেখা পর্যন্ত সময়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে অনুমোদিত হয়েছেন ২১৪০৭ জন। যার মধ্যে পুরুষ ১৯৫৭৪ জন এবং মহিলা ১৯৭৩ জন। অনুমোদনের অপেক্ষায় আছেন ১৪১ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে ৮০৫৫ জন। এরপর রয়েছে জাপান ৫১৯৭ জন।

ইসি পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, প্রথম পর্বে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করবেন। অ্যাপ চালুর পর রবিবার রাত ৮টা পর্যন্ত এ অঞ্চলের বিভিন্ন দেশের মোট ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন এবং নারী ১ হাজার ৫৫২ জন।

এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৭৬৮ জন, জাপানে ৪ হাজার ৬০৬ জন, দক্ষিণ আফ্রিকায় ২ হাজার ৩১১ জন ও চীনে ১ হাজার ২৮৯ জন রয়েছে।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। ওই দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে ইসি।

ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, ১৯ থেকে ২৩ নভেম্বর : পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য নিবন্ধন হবে।

২৪ থেকে ২৮ নভেম্বর : উত্তর আমেরিকা, ওশেনিয়া। ২১ নভেম্বর ৩ ডিসেম্বর : ইউরোপ। ৪ থেকে ৮ ডিসেম্বর : সৌদি আরব। ৯ থেকে ১৩ ডিসেম্বর : দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া। ১৪ থেকে ১৮ ডিসেম্বর : মধ্যপ্রাচ্য (সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ)।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech