Breaking News:


শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ মে মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

ইসির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের বৈঠক শুরু

  • ১২:৩৬ পিএম, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
ছবি: বাসস

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর সকাল পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়।

সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে আরও উপস্থিত রয়েছেন চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবালয়ের সচিবসহ পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, আনসার ও অন্যান্য সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার আগে নির্বাচন সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থাপনা, মাঠ পর্যায়ের প্রস্তুতি, ভোটের আগে-পরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতির সময়সীমা, ভোটকেন্দ্রে কতজন সদস্য দায়িত্ব পালন করবেন— এসব বিষয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত হতে পারে।

সভায় নির্বাচনী পরিবেশ সুরক্ষা, সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা, সহিংসতা প্রতিরোধ, সমন্বয় ব্যবস্থা জোরদারকরণ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে গত ২০ অক্টোবর প্রথম দফায় প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা কৌশল, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech