Breaking News:


শিরোনাম :
বৃষ্টির দাফন দাদাবাড়ী মাদারীপুরে : বিচার নিশ্চিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র সচিব চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বৈদেশিক মুদ্রার বিনিময় হার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গভীর ও দূরদর্শী ৪ অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

ইন্দোনেশিয়ার বন্যায় প্রাণহানি প্রধান উপদেষ্টার গভীর শোক

  • ০৯:২২ পিএম, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ২ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা জানায়।

প্রেস উইং জানায় তিনি গতকাল সোমবার ১ ডিসেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো এক বার্তায় এই শোক ও সমবেদনা জানান।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় বহু মানুষের জীবনহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

তিনি নিহতদের পরিবারবর্গ এবং ইন্দোনেশিয়ার সরকারের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

তিনি বলেন, ইন্দোনেশিয়ার এই কঠিন সময়ে দেশটির সরকার ও বন্ধুপ্রতিম জনগণ বাংলাদেশের ভাবনা ও প্রার্থনায় রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ইন্দোনেশিয়ার এই ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে বাংলাদেশ সব ধরনের সম্ভাব্য সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত আছে। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech